দেশে হাম ও উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু

Published: October 8, 2026, 12:40 pm

রাজধানীসহ সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সময়ে নতুন করে উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪২৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৩২ জন। গত ১৫ মার্চ থেকে ৮ অক্টোবর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা ২ লাখ ১ হাজার ৬২৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৯৬ জন এবং ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা ২২ হাজার ১১৬ জন।

গত ১৫ মার্চ থেকে ৮ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৯২৭ জন রোগী। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৬৮০ জন।

মৃত্যুর পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ৮ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গে মোট ১ হাজার ৪০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে ১৫ মার্চ থেকে ৮ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে মোট ১০৪ জনের মৃত্যু হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin