বলিউডের প্রখ্যাত ও শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। আজ বৃহস্পতিবার ভোররাতে গোয়ার ডোনা পাউলায় অবস্থিত নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। এএনআইসহ ভারতের একাধিক গণমাধ্যম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নানা পাটেকরকে নিজ বাসভবনে অচেতন অবস্থায় পাওয়া যায়। দ্রুত তাকে স্থানীয় মণিপাল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সময়টি ছিল ভোর ৫টা ২০ মিনিট। মণিপাল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান চিকিৎসক শেখর সালকার জানান, হাসপাতালে আনার পর প্রায় ৪৫ মিনিট ধরে তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করা হয়। তাকে ক্রমাগত সিপিআর দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছেলে মালহার পাটেকর।
এই গুণী অভিনেতার মৃত্যুতে একটি মেডিকো-লিগ্যাল কেস (এমএলসি) নথিভুক্ত করা হয়েছে এবং মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত করা হবে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।
১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন নানা পাটেকর, যার প্রকৃত নাম ছিল বিশ্বনাথ পাটেকর। ১৯৭৮ সালে 'গমন' সিনেমার মাধ্যমে বলিউড আত্মপ্রকাশ করেন তিনি। হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে কয়েক দশকের ক্যারিয়ারে নিজের স্বতন্ত্র অভিনয়শৈলী ও সংলাপ বলার ধরনের জন্য তিনি ব্যাপক পরিচিতি পান।
দীর্ঘ কর্মজীবনে নানা পাটেকর অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে 'পরিন্দা', 'ক্রান্তিবীর', 'অব তক ছাপ্পান', 'অগ্নিসাক্ষী' এবং 'ওয়েলকাম'। কমেডি ঘরানার সিনেমা 'ওয়েলকাম' ও এর সিক্যুয়েল 'ওয়েলকাম ব্যাক'-এ 'উদয় শেঠি' গ্যাংস্টার চরিত্রে অভিনয় করে তিনি দারুণ জনপ্রিয়তা অর্জন করেন। এছাড়া 'শক্তি: দ্য পাওয়ার', 'অপহরণ', 'ট্যাক্সি নম্বর ৯২১১', ২০১০ সালের রাজনৈতিক থ্রিলার সিনেমা ‘রাজনীতি’-তেও অভিনয় করেন নানা পাটেকর এবং 'হাউসফুল ৫'-এর মতো সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছে। ২০১৬ সালে মারাঠি সিনেমা 'নটসম্রাট'-এ অসাধারণ অভিনয়ের জন্য তিনি ফিল্মফেয়ারে সেরা অভিনেতার পুরস্কার জিতে নেন।
অভিনয়ের পাশাপাশি ‘যশোবন্ত’ (১৯৯৭), ‘ওয়াজুদ’ (১৯৯৮) এবং ‘আঁচ’ (২০০৩) সিনেমায় প্লেব্যাক শিল্পী হিসেবেও পরিচিতি ছিল নানা পাটেকরের। নানা পাটেকর তার ক্যারিয়ারে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মাননায় ভূষিত করে।
২০০০-এর দশকের শুরুর দিকে ‘শক্তি: দ্য পাওয়ার’ (২০০২), ‘আব তক ছাপ্পান’ (২০০৪), ‘অপহরণ’ (২০০৫) এবং ‘ট্যাক্সি নম্বর ৯২১১’ (২০০৬)-এর মতো সিনেমায় অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসা কুড়ান।
এ ছাড়া কমেডি ঘরানার সিনেমা ‘ওয়েলকাম’ (২০০৭) এবং এর সিক্যুয়েল ‘ওয়েলকাম ব্যাক’ (২০০৫)-এ ‘উদয় শেঠি’ গ্যাংস্টার চরিত্রে অভিনয় করে তিনি দারুণ জনপ্রিয়তা পান।এই অভিনেতা কমেডি-থ্রিলার সিনেমা ‘হাউসফুল ৫’-এও একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন।





