৮৬ বছর বয়সে প্রয়াত প্রখ্যাত লেখক ও রাজনীতিবিদ জেফরি আর্চার

Published: October 6, 2026, 5:31 am

মৃত্যুর মাত্র দুই দিন আগে এক পডকাস্টে গেইলস ব্রান্ডরেথকে দেয়া সাক্ষাৎকারে আর্চার জানিয়েছিলেন যে, তার আসন্ন বই 'অ্যাডাম এন্ড ইভ' হতে যাচ্ছে তার জীবনের শেষ লেখা। বইটি আগামী সপ্তাহে প্রকাশিত হওয়ার কথা রয়েছে। মৃত্যুর আগের দিন রোববারও লন্ডনের লিসেস্টার স্কয়ার থিয়েটারে ভক্তদের অটোগ্রাফ দেয়া ও আড্ডায় তাকে প্রাণবন্ত দেখা গিয়েছিল।

আর্চারের রাজনৈতিক জীবন ছিল ঘটনাবহুল। ১৯৬৯ সালে লিঙ্কনশায়ারের লাউথ আসন থেকে তিনি প্রথমবার পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন এবং পরবর্তীতে কনজারভেটিভ পার্টির ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তবে ২০০১ সালে মানহানি মামলায় মিথ্যা সাক্ষ্য ও প্রতারণার দায়ে চার বছরের কারাদণ্ড তার রাজনৈতিক ক্যারিয়ারে বড় ধাক্কা হয়ে আসে। ২০০৩ সালে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি হাউস অব লর্ডসে ফিরে যান এবং ২০২৪ সালে সেখান থেকে অবসর গ্রহণ করেন।

ব্যক্তিগত জীবনে তিনি ও তার স্ত্রী মেরি আর্চার দাম্পত্য জীবনের ৬০তম বিবাহবার্ষিকী পালন করেছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও পাঁচ নাতি-নাতনি রেখে গেছেন। তার প্রয়াণে কনজারভেটিভ পার্টির নেত্রী কেমি ব্যাডেনকসহ বৃটেনের সাহিত্য ও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin