পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান গ্রেপ্তার

Published: October 6, 2026, 4:26 am

পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহ-সভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া মিলনবাজার এলাকায় অবস্থিত তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারের পর সকাল সাড়ে ৮টার দিকে তাকে পঞ্চগড় আদালতে তোলা হয়। এ সময় আদালত চত্বরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, নাঈমুজ্জামান ভূঁইয়ার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থান চলাকালীন ইজিবাইক চালক আল আমিনকে গুম ও হত্যা মামলা, বিএনপি অফিসে ভাঙচুর এবং অগ্নিসংযোগসহ মোট ১২টি মামলা রয়েছে।

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ০৯: ২৮আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ০৯: ৩১

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh