বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Published: October 5, 2026, 5:31 am

সোমবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত একটি আলোচনা সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এবারের দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ।’

মূল অনুষ্ঠানে অংশগ্রহণের আগে প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি ‘স্বর্ণচাঁপা’ গাছের চারা রোপণ করেন। চারা রোপণের এই সময় তার সাথে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজনে এ অনুষ্ঠান শুরু হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin