বিমানবন্দরে যথাযথভাবে দায়িত্ব পালন করলে সংশ্লিষ্টদের পুরস্কৃত করা হবে এবং কোনো ধরনের অবহেলা দেখা গেলে কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
তিনি উল্লেখ করেন, দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিকে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিবেচনা করছে এবং সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।





