রিয়াদের আরামকো তেল শোধনাগারে হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

Published: October 4, 2026, 4:17 am

সৌদি আরবের রাজধানী রিয়াদের অদূরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বিদ্রোহী গোষ্ঠীটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে একযোগে এই হামলা চালানো হয়েছে।

শনিবার সৌদি আরবের জাতীয় তেল কোম্পানি আরামকোর ওই শোধনাগার থেকে আগুনের লেলিহান শিখা ও বিশাল ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়তে দেখা যায়। ঘটনাস্থলে দেশটির দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছেন। তবে এখন পর্যন্ত সৌদি কর্তৃপক্ষ কিংবা আরামকোর পক্ষ থেকে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক্সে দেয়া এক পোস্টে এই হামলার দায় স্বীকার করেছেন। তিনি দাবি করেন, তাদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো তেল স্থাপনায় আঘাত হেনেছে, যার ফলে সেখানে আগুন ধরে যায়।

ইয়াহিয়া সারি আরও জানান, ইয়েমেনের রাজধানী সানাসহ হুতি-নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় সৌদি নেতৃত্বাধীন জোটের সাম্প্রতিক বিমান হামলার প্রতিক্রিয়ায় তারা এই পাল্টা পদক্ষেপ নিয়েছেন। তার দাবি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হুতি-নিয়ন্ত্রিত অঞ্চলে সৌদি জোট অন্তত ৬০টি বিমান হামলা চালিয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin