সাম্প্রতিক হুতি হামলার ঘটনার পর সৌদি আরব ও তুরস্কের সঙ্গে করা মক্কা চুক্তি বাস্তবায়নের সময় এসেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ স্পষ্ট করেছেন যে, সৌদি আরব ও দেশটির পবিত্র স্থানগুলো সুরক্ষায় পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ। তিনি উল্লেখ করেন, কোনো আনুষ্ঠানিক চুক্তি না থাকলেও পবিত্র স্থানগুলো রক্ষা করা পাকিস্তানের দায়িত্বের অংশ।
প্রতিরক্ষামন্ত্রী জানান, হুতি বাহিনীর সম্ভাব্য হামলা নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে পাকিস্তান সৌদি আরবের বার্তা ইরানের কাছে পৌঁছে দিয়েছে। এছাড়া তিনি বলেন, রাষ্ট্র হিসেবে ইরান নতুন কোনো ফ্রন্ট খুলবে বলে তিনি মনে করেন না, কারণ দেশটি ইতিমধ্যেই এই অঞ্চলের অন্য একটি সংঘাতে জড়িয়ে আছে। সংঘাত যেন আর বিস্তৃত না হয়, সে লক্ষ্যে পাকিস্তান তার প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও জানিয়েছেন খাজা আসিফ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।





