রাজধানীর মিরপুর-১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় রফিকুল ইসলাম জিন্নাহ ওরফে মোহাম্মদ আলী জিন্নাহকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান শুনানি শেষে এই আদেশ প্রদান করেন। এর আগে শুক্রবার গভীর রাতে আদাবরের বায়তুল আমান হাউজিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তদন্ত কর্মকর্তা ও শাহআলী থানার উপপরিদর্শক (এসআই) মো. আতোয়ার রহমান তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান। আসামিপক্ষের আইনজীবী ফয়সাল হোসেন রিমান্ড বাতিলের পাশাপাশি জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।
মামলার বিবরণে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর মধ্যরাতে একদল দুর্বৃত্ত হ্যামার, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। তারা কর্তব্যরত দুই নৈশপ্রহরী আন্দ্রীয় সরকার ও মো. আব্দুল হাইকে মারধর করে বেঁধে রাখে। এরপর প্রধান ফটক ভেঙে ভেকু নিয়ে ভেতরে ঢুকে ক্লিনিকের বিভিন্ন কক্ষ, আসবাবপত্র ও যন্ত্রপাতি ভাঙচুর করা হয়।
হামলাকারীরা আল্ট্রাসনোগ্রাম কক্ষ, টিকাদান ও ল্যাবরেটরি কক্ষের দরজা-জানালাও ভেঙে ফেলে। এ সময় তারা দুটি আল্ট্রাসনোগ্রাম মেশিন, জেনারেটর, দুটি কম্পিউটার, দুটি প্রিন্টার, তিনটি ফ্রিজ, তিনটি এসি, তিনটি স্টিলের আলমারিসহ বিভিন্ন ওষুধ ও সামগ্রী লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় তারা নৈশপ্রহরীদের হুমকি দেয় এবং সেখানে সমবায় সমিতির ব্যানার ও সাইনবোর্ড লাগিয়ে দেয়।
এ ঘটনায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার বাদী হয়ে ২৬ সেপ্টেম্বর শাহ আলী থানায় মামলাটি দায়ের করেন। মো. হানিফ মিয়াসহ অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা এই মামলায় এখন পর্যন্ত মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ২৬ সেপ্টেম্বর সাতজন, ২৮ সেপ্টেম্বর দুইজন, ৩০ সেপ্টেম্বর একজন, ১ অক্টোবর দুইজন এবং ২ অক্টোবর আরও একজনকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে আদাবরের বায়তুল আমান হাউজিং এলাকা থেকে জিন্নাহকে গ্রেপ্তার করা হয়।এদিন তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা শাহআলী থানার উপপরিদর্শক (এসআই) মো.
মামলার বিবরণে বলা হয়, গত ২৫ সেপ্টেম্বর মধ্যরাত ১২টার দিকে শাহআলী থানা এলাকায় অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হ্যামার, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে একদল লোক প্রবেশ করেন।





