খুব শিগগিরই ইরান যুদ্ধের অবসান হবে: ডনাল্ড ট্রাম্প

Published: October 3, 2026, 10:45 am

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যে ইরান যুদ্ধের অবসান খুব শিগগিরই হতে পারে। অ্যালাবামায় আয়োজিত একটি র‌্যালিতে তিনি এই তথ্য জানান। ট্রাম্পের ধারণা অনুযায়ী, এই যুদ্ধের সমাপ্তি সম্ভবত মধ্যবর্তী নির্বাচনের পরেই ঘটবে।

র‌্যালিতে বক্তৃতাকালে ট্রাম্প তেহরানের সঙ্গে আলোচনার প্রসঙ্গ তুলে ধরে কৌতুকের সুরে প্রশ্ন রাখেন যে, বর্তমানে সেখানে চুক্তি করার মতো কেউ নেই। তিনি বলেন, 'নক নক, বাড়িতে কেউ নেই।'

যুদ্ধ পরিস্থিতির ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, সংঘাতের অবসান ঘটার সাথে সাথে বিশ্ববাজারে তেলের দামে তাৎক্ষণিক পতন ঘটবে।

ইরান ইস্যু নিয়ে ট্রাম্প সাম্প্রতিক সময়ে বারবার একই ধরনের কথা বলছেন যে, মধ্যবর্তী নির্বাচনের পরপরই যুদ্ধের সমাপ্তি হবে। এর আগে গত ১ অক্টোবর তিনি মন্তব্য করেছিলেন যে, ইরান ভালো কিছু করছে না এবং এই যুদ্ধ আর বেশিদিন স্থায়ী হবে না।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin