ফেনীর পথে প্রধানমন্ত্রী: উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

Published: October 1, 2026, 3:46 am

ফেনীর উদ্দেশে সড়কপথে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে গুলশানের বাসভবন থেকে সরকারপ্রধানের গাড়িবহর ফেনীর পথে রওনা হয়। প্রধানমন্ত্রীর এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

সফরসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টায় পরশুরামের খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকায় মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

এরপর দুপুর ১টা ১৫ মিনিটে পরশুরাম থেকে ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে রওনা হবেন তিনি। দুপুর দেড়টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এছাড়া জেলা পরিষদ ডাকবাংলোয় স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ০৯: ৩০আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৯: ৩৪

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh