চুক্তি না হলে ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি দিলেন ট্রাম্প

Published: October 1, 2026, 2:55 am

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দেশটিকে 'উড়িয়ে দেওয়ার' হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ট্রাম্প বলেন, ইরানের সামনে বর্তমানে দুটি পথ খোলা রয়েছে। হয় তাদের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে হবে, নতুবা দেশটিকে ধ্বংস বা 'উড়িয়ে' দেওয়ার পথ বেছে নিতে হবে। তিনি আরও বলেন, এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় দ্রুত ঘনিয়ে আসছে। ট্রাম্পের ভাষায়, 'হয়তো আপনাকে তাদের উড়িয়ে দিতে হবে। আপনাকেই সেই সিদ্ধান্ত নিতে হবে। আমরা তাদের উড়িয়ে দিই, অথবা আমরা একটি চুক্তি করি—সময় কিন্তু এসে যাচ্ছে।'

একই সঙ্গে হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়েও কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি দাবি করেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের 'প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ' রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin