ট্রাম্প-মেলানিয়ার অভ্যর্থনা অনুষ্ঠানে তারেক রহমান ও জুবাইদা রহমান

Published: September 23, 2026, 6:21 am

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে অবস্থান করছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। এই সফরসূচির অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার স্ত্রী জুবাইদা রহমান। মঙ্গলবার সন্ধ্যায় লোটে নিউ ইয়র্ক প্যালেস হোটেলে এই অভ্যর্থনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে জাতিসংঘের সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধান এবং তাদের জীবনসঙ্গীরা উপস্থিত ছিলেন।

এবারের জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বিশ্বের ১৩০টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা অংশ নিচ্ছেন। মূল অভ্যর্থনা অনুষ্ঠানের পাশাপাশি, এদিন সকালেই জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানদের সম্মানে একটি প্রাতঃরাশ বৈঠকের আয়োজন করেন। সেই প্রাতঃরাশ বৈঠকেও প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান অংশগ্রহণ করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin