২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। নেদারল্যান্ডসের হেগের পিস প্যালেসে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টার দিকে এক উন্মুক্ত অধিবেশনে এই রায় ঘোষণা শুরু হয়। আদালতের সভাপতি বিচারক ইয়াসাওয়া ইয়ুজি এই রায় ঘোষণা করেন।
আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গা জনগোষ্ঠীর হাজার হাজার সদস্যকে হত্যা করেছে। সেই সাথে বাহিনীটির বিরুদ্ধে ব্যাপক যৌন সহিংসতা এবং শিশুদের ওপর চরম সহিংসতা চালানোর বিষয়টিও উঠে এসেছে। এছাড়া, বাংলাদেশ অভিমুখে দলে দলে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হামলার বিষয়টিও আদালতের রায়ে উল্লেখ করা হয়েছে।





