দেশে হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

Published: November 15, 2026, 9:38 am

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে। এ নিয়ে দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩১৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ২০৯ জন। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১০৫ জন।

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১ হাজার ৫২৭ জনের শরীরে হাম ও হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে ১৫৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ৪১৪ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশে এ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৮ হাজার ৬০ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ২৫ হাজার ২৬৯ জন। এ সময়ে মোট ২ লাখ ২১ হাজার ৫৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২ লাখ ১২ হাজার ৪০২ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy