বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ মানুষই ডানহাতি। মানুষের মধ্যে কেন ডান হাত ব্যবহারের এই প্রবল প্রবণতা রয়েছে, তা দীর্ঘকাল ধরে কৌতুহলের বিষয় ছিল। সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব রিডিংয়ের এক যৌথ গবেষণায় এর পেছনে প্রাচীন মানুষের দুটি বিবর্তনীয় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে।
গবেষকদের মতে, আদিম মানুষের দুই পায়ে হাঁটার অভ্যাসের ফলে হাতের বিশেষ ব্যবহারের সুযোগ তৈরি হয়। পরবর্তী সময়ে মস্তিষ্কের বিকাশ সেই প্রবণতাকে আরও শক্তিশালী করে তোলে। এই বিবর্তনীয় প্রক্রিয়ার ফলেই মানুষের একটি বড় অংশের মধ্যে ডান হাত ব্যবহারের প্রবণতা স্থায়ী রূপ নিয়েছে বলে গবেষণায় জানানো হয়েছে। সায়েন্স অ্যালার্টের সূত্রে এই তথ্য জানা গেছে।




