যুক্তরাষ্ট্রে সব বিমান উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত

Published: November 14, 2026, 3:01 am

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) তাদের যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের ত্রুটির কারণে দেশটির সব বিমানবন্দর থেকে বিমানের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে। স্থানীয় সময় শুক্রবার বিকেলে এই নির্দেশনাটি জারি করা হয়।

এই নির্দেশনার ফলে পুরো যুক্তরাষ্ট্রজুড়ে আকাশপথে ব্যাপক অচলাবস্থা তৈরি হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই স্থগিতাদেশের কারণে দেশটিতে ৪ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং প্রায় ১০ হাজার ফ্লাইটের সময়সূচিতে বিলম্ব ঘটেছে।

এফএএ কর্তৃপক্ষ জানিয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারগুলোর সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সমস্যা দেখা দেওয়ার কারণেই বিমান চলাচল স্থগিত করতে হয়েছে। বর্তমানে প্রযুক্তিবিদরা এই যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে কাজ করছেন।

এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে এফএএ-এর কম্পিউটার ব্যবস্থায় ত্রুটির পর এই প্রথম দেশজুড়ে এমন স্থগিতাদেশ জারি করা হলো। এদিকে, দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ব্রিফ করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin