সৌদিতে নিহত প্রবাসীর ক্ষতিপূরণ আদায়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা

Published: October 19, 2026, 11:00 am

সৌদি আরবে মৃত্যুবরণকারী প্রবাসী বাংলাদেশি নূরুল হকের পরিবার ক্ষতিপূরণের অর্থ হাতে পেয়েছে। এই ক্ষতিপূরণ আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ২০২৩ সালে সৌদি আরবে নূরুল হক মারা যান। এরপর তার পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে মন্ত্রণালয়ের সহযোগিতা চাওয়া হয়।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রচেষ্টার ধারাবাহিকতায় গত সপ্তাহে নূরুল হকের পরিবার ক্ষতিপূরণের অর্থ গ্রহণ করেছে।

এই ঘটনার প্রেক্ষিতে সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের কার্যালয়ে তার সাথে সাক্ষাৎ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এ সময় তারা ক্ষতিপূরণ আদায়ে মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাক্ষাতের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী নূরুল হকের পরিবারের সদস্যদের নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin