আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে। বুধবার বিএফআইইউর পক্ষ থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। বেশ কয়েকটি ব্যাংক চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
বিএফআইইউর নির্দেশনায় সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য, হিসাব খোলার ফরম, কেওয়াইসি (KYC) নথি এবং লেনদেনের বিবরণীসহ সংশ্লিষ্ট সব তথ্য আগামী আধা ঘণ্টার মধ্যে বিএফআইইউতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত শনিবার রাতে সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিস’ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছিল।




