যেকোনো মূল্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয় প্রধানমন্ত্রীর

Published: November 7, 2026, 11:53 am

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত র‍্যালি শেষে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট এ দেশের গণতন্ত্রকামী জনগণ অপশক্তিকে পরাজিত করেছিল। তবে পরাজিত পক্ষ আবারও নতুন করে ষড়যন্ত্রের চেষ্টা করছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, আমরা যেকোনো মূলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করবো৷ প্রধানমন্ত্রী বলেন, যতদিন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ থাকবে, ততদিন এই বিপ্লব র‍্যালি চলমান থাকবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin