হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ১২২৭

Published: October 25, 2026, 12:30 pm

দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে জানানো হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগেই ৩ জনের মৃত্যু হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১২৩ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২৭ জনে।

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৫৬ জন রোগী ভর্তি হয়েছেন।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬২৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২২৫ জন, সিলেট বিভাগে ১৩৩ জন, বরিশাল বিভাগে ১৩৫ জন, ময়মনসিংহ বিভাগে ১০৭ জন, খুলনা বিভাগে ৬০ জন, রাজশাহী বিভাগে ৩০ জন এবং রংপুর বিভাগে ৩৯ জন রোগী ভর্তি হয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin