নিউগিনি প্রপার্টিজে হামলার মামলায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার

Published: September 30, 2026, 10:28 am

রাজধানীর ইসিবি চত্বরে অবস্থিত নিউগিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিনকে (৬৬) গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুর ২টা ৪৫ মিনিটে রাজধানীর সেগুনবাগিচার একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগের একটি টিম তাকে গ্রেপ্তার করে।

ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা এই মামলায় গোলাম মহিউদ্দিন ৪ নম্বর আসামি হিসেবে অভিযুক্ত। গত ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রপার্টিজে এই হামলার ঘটনা ঘটে। এ সময় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওসহ আশপাশের বেশ কয়েকটি বাড়ি ও স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

নিউগিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলায় মোট ১৩ জনকে এজহারভুক্ত আসামি করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ছয়জন গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin