চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও থানা এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের মর্মান্তিক দুর্ঘটনায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তান মো. ইমরান জুবায়েরকে (২৭) হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তাঁর স্বজনরা। কক্সবাজারের ঈদগাঁওতে মঙ্গলবার সন্ধ্যায় সংঘটিত এ দুর্ঘটনায় ইমরানসহ মোট পাঁচজন প্রাণ হারিয়েছেন এবং এক নারী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত ইমরান পার্বত্য লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গুলিস্তান বাজার বামহাতিরছড়া এলাকার নুরুল বশর ড্রাইভারের ছেলে। ছয় বোন ও এক ভাইয়ের মধ্যে ইমরান ছিলেন সবার ছোট এবং পরিবারের একমাত্র পুত্রসন্তান। তিনি এক সন্তানের জনক ছিলেন। অকালে স্বামীকে হারিয়ে স্ত্রী নির্বাক হয়ে পড়েছেন, আর একমাত্র ছেলেকে হারিয়ে বাবা নুরুল বশর ও মা পাগলের মতো বিলাপ করছেন। ইমরানের বাবা জানান, দুর্ঘটনার মাত্র আধা ঘণ্টা আগেও ছেলের সঙ্গে তাঁর মুঠোফোনে কথা হয়েছিল। তখন ইমরান ঈদগাহ এলাকায় অবস্থান করার কথা জানালে তিনি তাঁকে দেখেশুনে গাড়ি চালাতে বলেছিলেন। কিন্তু এর কিছুক্ষণ পরই তিনি ছেলের মর্মান্তিক মৃত্যুর খবর পান। তাঁর ছেলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন জানিয়ে শোকাহত বাবা আকুল কান্নায় ভেঙে পড়েন।
মঙ্গলবার রাতেই ইমরানের মরদেহ আনতে স্বজন ও বাবা নুরুল বশর কক্সবাজার সদর হাসপাতালে যান। সেখানে বাবার আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে। গভীর রাতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ফাঁসিয়াখালী ইউনিয়নের নিজ বাড়িতে আনা হলে পরিবার ও প্রতিবেশীদের কান্নায় গুমোট পরিবেশের সৃষ্টি হয়। প্রতিবেশী মাস্টার করিম উল্লাহ জানান, বুধবার বেলা ১১টায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে ইমরানের মরদেহ দাফন করা হয়েছে।
দুর্ঘটনার বিবরণ থেকে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাহ থানার সামনে কক্সবাজারগামী ‘হানিফ পরিবহন’-এর একটি বাস চকরিয়াগামী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় অটোরিকশাচালক ইমরানসহ নিহত অন্য চারজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন—চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড গর্জনতলী গ্রামের আজিজুর রহমানের ছেলে মো. রহমান (২৭), একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড অফিস পাড়ার ইদ্রিসের ছেলে জসিম উদ্দিন (৫৫), পার্বত্য লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ফকিরা খোলা গ্রামের মুহাম্মদ ছাবেরের ছেলে মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম (২৮) এবং খুটাখালী ইউনিয়নের দক্ষিণ মেধাকচ্ছপিয়ার বাসিন্দা প্রবাসী নুরুল হুদার স্ত্রী নাজমা (৪৫)। এছাড়া এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে খুটাখালী ইউনিয়নের উত্তরপাড়ার দুলা মিয়ার মেয়ে ফারিয়া নাছির মুমু (৩২) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১২: ৩১আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১২: ৪৮
তারা হলেন—চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড গর্জনতলী গ্রামের আজিজুর রহমানের ছেলে মো. রহমান (২৭), একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড অফিস পাড়ার ইদ্রিসের ছেলে জসিম উদ্দিন (৫৫), পার্বত্য লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ফকিরা খোলা গ্রামের মুহাম্মদ ছাবেরের ছেলে মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম (২৮) এবং একই ইউন





