তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ১৮ জনের মৃত্যু

Published: October 23, 2026, 3:45 am

চীনের তিব্বতে ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ১৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। ভূমিকম্পে আরও অনেকে আহত হয়েছেন বলে জানা গেলেও তাদের সঠিক সংখ্যা এখনো পাওয়া যায়নি।

ভূমিকম্পটি আঘাত হেনেছে তিব্বতের রাজধানী লাসার উত্তর-পূর্বাঞ্চলের নাগকু এলাকায়। এটি একটি বিস্তীর্ণ ও জনবিরল পার্বত্য অঞ্চল। স্থানীয় কর্মকর্তাদের মতে, ভূমিকম্পের তীব্রতায় শত শত ঘরবাড়ি ধসে পড়েছে। এই এলাকাগুলোর গ্রামগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ৮০০ মিটার উচ্চতায় অবস্থিত।

প্রাকৃতিক দুর্যোগের ফলে ওই অঞ্চলের সড়ক যোগাযোগ এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্গম পার্বত্য এলাকা হওয়ায় উদ্ধারকাজ পরিচালনা এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র পাওয়া কঠিন হয়ে পড়ছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin