প্রতিটি সফলতার পেছনে থাকে নানা চড়াই-উতরাই, বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার অদম্য সাহস এবং কঠিন সময়ের সঙ্গে লড়াইয়ের ইতিহাস। বাংলাদেশের বিভিন্ন অঙ্গনের সফল, সাহসী ও অনুপ্রেরণাদায়ী নারীদের জীবনের এসব গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে শুরু হয়েছে নতুন পডকাস্ট শো মেরিল সিরাম সোপ বার প্রেজেন্টস ‘ডিয়ার স্কিন উইথ এশা রুশদী’।
অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন এশা রুশদী। এতে অতিথি হয়ে আসা বিভিন্ন ক্ষেত্রের প্রখ্যাত ও সফল নারীরা শুনিয়েছেন ক্যারিয়ারের প্রারম্ভিক চ্যালেঞ্জ, ব্যর্থতা পেছনে ফেলে ঘুরে দাঁড়ানোর অভিজ্ঞতা এবং নানা সামাজিক বাধা পেরিয়ে লক্ষ্যের প্রতি অবিচল থাকার কথা। একই সঙ্গে নিজেদের গুরুত্বপূর্ণ অর্জনের পেছনে থাকা নিরলস পরিশ্রম ও আত্মবিশ্বাসের দিনগুলোর গল্পও উঠে আসছে তাঁদের বর্ণনায়।
জীবনের অনুপ্রেরণাদায়ী গল্পের পাশাপাশি এই পডকাস্টের অন্যতম আকর্ষণীয় দিক হচ্ছে ত্বকের যত্ন ও নিজের প্রতি ভালোবাসা প্রকাশ। অনুষ্ঠানে অতিথিরা ত্বক সম্পর্কিত বিভিন্ন প্রচলিত ধারণা, নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং প্রতিদিনের ব্যস্ত জীবনে নিজস্ব স্বকীয়তা বজায় রেখে যত্ন নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরছেন।
নারীদের আত্মবিশ্বাস ও নিজেদের প্রতি যত্নের গুরুত্ব ছড়াতে পডকাস্ট শোটি নিয়মিত প্রচারিত হচ্ছে এশা রুশদী ও মেরিলের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম পেজে।





