ভারতের ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন শীর্ষ নেতাকে মুক্তি দিয়েছে দিল্লির একটি আদালত। মুক্তি পাওয়া এই তিন নেতা হলেন অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও অশুতোষ রাঙ্কা।
ঘটনার বিবরণে জানা যায়, শনিবার দিল্লিতে অবতরণের পরপরই বিমানের ভেতর থেকে তাদের আটক করা হয়েছিল। এরপর আজ সকালে তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে দিল্লি ক্যান্টনমেন্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে বিচারক তাদের মুক্তির নির্দেশ দেন।





