বিদেশি পর্যটকদের আয়ের ১৫ শতাংশ সংরক্ষণের সুযোগ ব্যবসায়ীদের

Published: October 26, 2026, 2:30 am

দেশের পর্যটন ও সেবা খাতের ব্যবসায়ীদের জন্য সুখবর নিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ এবং শপিং মলের মতো বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান বিদেশি পর্যটকদের কাছ থেকে কার্ডের মাধ্যমে পাওয়া বৈদেশিক মুদ্রার একটি অংশ নিজেদের কাছে সংরক্ষণ করতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, বিদেশি পর্যটকদের কাছ থেকে অর্জিত বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ ১৫ শতাংশ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিজেদের কাছে রাখতে পারবে। এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে বাকি ৮৫ শতাংশ বৈদেশিক মুদ্রা স্থানীয় টাকায় রূপান্তর করতে হবে বলে কেন্দ্রীয় ব্যাংক থেকে জানানো হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy