অটোগ্যাসের দাম বাড়াল বিইআরসি, নতুন দর কার্যকর আজ সন্ধ্যায়

Published: October 4, 2026, 1:46 pm

যানবাহনে জ্বালানি হিসেবে ব্যবহৃত অটোগ্যাসের দাম পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার অটোগ্যাসের দাম ১১ টাকা ৫৩ পয়সা বাড়ানো হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) বিকেলে বিইআরসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে অটোগ্যাস ও এলপিজি সিলিন্ডারের পরিবর্তিত দাম ঘোষণা করে। এই পরিবর্তনের ফলে বর্তমানে প্রতি লিটার অটোগ্যাসের দাম দাঁড়িয়েছে ৮৪ টাকা ৬২ পয়সা, যা আগে ছিল ৭৩ টাকা ৯ পয়সা।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নতুন এই দাম রবিবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্ধারিত মূল্যই বহাল থাকবে বলে জানিয়েছে কমিশন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin