সেনাসদস্যদের উদ্দেশ্যে সেনাপ্রধানের নিয়মিত দরবার অনুষ্ঠিত

Published: October 1, 2026, 5:03 pm

বাংলাদেশ সেনাবাহিনীর সকল সেনাসদস্যের উদ্দেশ্যে বৃহস্পতিবার সেনাপ্রধানের নিয়মিত দরবার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এই দরবারে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত সকল সেনাসদস্যকে পেশাগত দক্ষতা, শৃঙ্খলা এবং পূর্ণ দায়িত্বশীলতার সাথে নিজ নিজ কর্তব্য পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং সামগ্রিক অগ্রযাত্রার ক্ষেত্রে আন্তরিক ও অব্যাহত সহযোগিতার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh