যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা ব্যর্থ হয়েছে বলে যে খবর ছড়িয়েছে, তাকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে কাতার। শনিবার (৭ নভেম্বর) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই প্রতিক্রিয়া জানান।
মাজেদ আল-আনসারি সতর্ক করে বলেন, এই ধরনের ভিত্তিহীন খবর ছড়িয়ে পড়ার পেছনে নির্দিষ্ট কিছু পক্ষ কাজ করছে যারা যুদ্ধ দীর্ঘায়িত করতে চায় এবং মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বাড়াতে আগ্রহী। তিনি উল্লেখ করেন, এ ধরনের বিভ্রান্তিকর তথ্য মূলত তাদের স্বার্থেই কাজ করছে।
মুখপাত্র আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইরান উভয় দেশই বর্তমানে একটি সমঝোতায় পৌঁছানোর জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই প্রক্রিয়ায় কাতারের মধ্যস্থতাকারীরা নিয়মিতভাবে উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন এবং আলোচনার মাধ্যমে অগ্রগতি অর্জনে কাজ করে যাচ্ছেন।





