২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিল মন্ত্রিসভা

Published: November 2, 2026, 3:19 pm

২০২৭ খ্রিস্টাব্দের সরকারি ছুটির তালিকা আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই ছুটির তালিকা অনুমোদন করা হয়।

বৈঠক শেষে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ছুটির তালিকা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ২০২৭ সালের জন্য অনুমোদিত এই তালিকায় ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি রাখা হয়েছে। সব মিলিয়ে সরকারি ছুটির সংখ্যা দাঁড়িয়েছে ২৯ দিন। তবে সাপ্তাহিক ছুটির দিনগুলো (শুক্র ও শনিবার) এর অন্তর্ভুক্ত থাকায় কার্যত মোট ছুটির সংখ্যা ২২ দিন হবে বলে জানানো হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy