মাস্টহেড পিআরের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড গ্রোথ অফিসার হলেন আশিক ইকবাল

Published: October 31, 2026, 5:32 pm

জনসংযোগ ও কৌশলগত যোগাযোগ সংস্থা মাস্টহেড পিআর-এর চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড গ্রোথ অফিসার (সিএসজিও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আশিক ইকবাল। নতুন এ পদের পাশাপাশি তিনি টপ অব মাইন্ড (টম) গ্রুপের ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে এবং বিভিন্ন কৌশলগত প্রকল্প বাস্তবায়নে কাজ করবেন।

আশিক ইকবাল আন্তর্জাতিক ও দেশীয় সংস্থায় প্রায় দুই দশক ধরে মার্কেটিং কমিউনিকেশনস, জনসংযোগ, বিটিএল কমিউনিকেশনস, ডিজিটাল ট্রান্সফরমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রয়োগ এবং ব্যবসায়িক প্রবৃদ্ধি পরিচালনায় কাজ করে আসছেন। দীর্ঘ কর্মজীবনে তিনি পুবলিসিস মিডিয়া (স্টারকম ওয়ার্ল্ডওয়াইড), মেটলাইফ, এআইএস, সিন্দাবাদ ডটকম, স্যামসাং ইলেকট্রনিকস এবং বাংলালিংকের (ভিওন) মতো সুপরিচিত প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

শিক্ষাজীবনে আশিক ইকবাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি সুইডেনের এলএনইউ থেকে মার্কেটিং বিষয়ে দ্বিতীয়বার স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

নতুন এই পদে তিনি মাস্টহেড পিআরের কৌশলগত পরিকল্পনা প্রণয়ন ও ব্যবসায়িক প্রবৃদ্ধির কার্যক্রমে মূল নেতৃত্ব দেবেন। তাঁর প্রধান লক্ষ্য হবে কৌশলগত অংশীদারত্ব জোরদার করা এবং প্রতিষ্ঠানের সমন্বিত যোগাযোগসেবার সক্ষমতাকে আরও শক্তিশালী রূপ দেওয়া।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo