এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা ২রা ডিসেম্বর

Published: October 31, 2026, 3:18 pm

এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার আয়োজন করতে যাচ্ছে শিক্ষা বোর্ড। শনিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরিত এক কর্মপরিকল্পনায় এ তথ্য জানানো হয়েছে।

কর্মপরিকল্পনা অনুযায়ী, সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য ফরম পূরণ প্রক্রিয়া আগামী ৩রা নভেম্বর থেকে শুরু হয়ে ৮ই নভেম্বর পর্যন্ত চলবে। এর আগে আগামীকাল ১লা নভেম্বর থেকে প্রশ্নপত্র প্রণয়নের কাজ শুরু হবে, যা আগামী ২০শে নভেম্বর পর্যন্ত চলমান থাকবে।

প্রশ্নপত্র প্রণয়ন সাপেক্ষে পরীক্ষাটি আগামী ২রা ডিসেম্বর গ্রহণের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। এছাড়া এই পরীক্ষার ফলাফল আগামী ৩১শে ডিসেম্বর প্রকাশ করা হবে। উল্লেখ্য যে, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য এই সাপ্লিমেন্টারি পরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin