যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

Published: October 30, 2026, 10:25 am

জাপান থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেরার বিমানে দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটি সম্পূর্ণ সারিয়ে তোলা হয়েছে। উড্ডয়নের আগে সব ধরনের কারিগরি পরীক্ষা-নিরীক্ষা ও নিরাপত্তা যাচাই শেষে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছে।

এর আগে প্রধানমন্ত্রীকে বহনে নিয়োজিত বিশেষ ফ্লাইটটিতে হঠাৎ করেই একটি কারিগরি ত্রুটি চিহ্নিত করা হয়। যাত্রী ও ফ্লাইটের নিরাপত্তা বিবেচনায় তাৎক্ষণিকভাবে বিমানের টেক অফ স্থগিত রাখা হয়। এরপরই প্রকৌশলী ও কারিগরি দল দ্রুত বিমানটির যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন এবং সফলভাবে ত্রুটি মেরামত করেন।

পরীক্ষামূলক তদারকি শেষে প্রকৌশলীরা উড়োজাহাজটিকে ভ্রমণের জন্য শতভাগ নিরাপদ বলে ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ও প্রোটোকল সূত্র নিশ্চিত করেছে যে, উড়োজাহাজের সার্বিক কারিগরি প্রস্তুতি ও নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর অল্প সময়ের মধ্যেই বিমানটি দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh