কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান

Published: October 18, 2026, 9:45 am

বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংস্থাটির উপপরিচালক মো. আকতারুল ইসলাম। রোববার গণমাধ্যমের কাছে তিনি এই তথ্য তুলে ধরেন।

উল্লেখ্য যে, ২০২৫ সালের ২৭ জুলাই শেখ আব্দুল হান্নান এবং তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুদক এই দুটি মামলা দায়ের করেছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin