মহাশূন্যের অজানাকে জানার উদ্দেশ্যে যাত্রা করা নাসার ভয়েজার ১ মহাকাশ যানটি এখন এক অনন্য মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছে। পৃথিবী থেকে এক আলোকদিবসের দূরত্বে পৌঁছানোর একদম দ্বারপ্রান্তে রয়েছে মানুষের তৈরি এই মহাকাশ যানটি। ইতিমধ্যে এটি মানুষের তৈরি বাহন হিসেবে পৃথিবী থেকে সবচেয়ে দূরে যাওয়ার নতুন রেকর্ডও গড়েছে।
নাসার দেওয়া তথ্য অনুযায়ী, গতকালের মধ্যেই ভয়েজার ১ পৃথিবী থেকে প্রায় ১ হাজার ৬০৯ কোটি মাইল দূরত্ব অতিক্রম করেছে, যা এক আলোকদিবসের দূরত্বের সমান। বর্তমানে মহাকাশ যানটি উরসা মাইনর নক্ষত্রমণ্ডলীতে অবস্থিত ‘গ্লিস ৪৪৫’ নামক নক্ষত্রের অভিমুখে তার যাত্রা অব্যাহত রেখেছে।





