পলাশবাড়ীতে প্লাবন হত্যা মামলার আসামি শ্রমিক লীগ নেতা লিটন গ্রেপ্তার

Published: October 13, 2026, 5:18 pm

গাইবান্ধার পলাশবাড়ীতে আলোচিত শিবিরকর্মী রেজবুল হক সরকার প্লাবন হত্যা মামলার অন্যতম আসামি সুরুজ হক লিটনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত সোমবার রাত ১২টার দিকে পলাশবাড়ী পৌর শহরের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পলাশবাড়ী থানার ওসি সরোয়ার আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রমতে, সুরুজ হক লিটন ২০০৫ সালে সংঘটিত শিবিরকর্মী রেজবুল হক সরকার প্লাবন হত্যাকাণ্ডের অন্যতম আসামি। তিনি বর্তমানে শ্রমিক লীগ নেতা হিসেবে পরিচিত হলেও অতীতে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে রাজনৈতিক অবস্থান পরিবর্তন করেন। এর আগে ৫ আগস্ট-পরবর্তী সময়ে পরিচালিত ‘ডেভিল হান্ট’ অভিযানেও তিনি একবার গ্রেপ্তার হয়েছিলেন বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত লিটনকে আদালতে সোপর্দ করা হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh