যুক্তরাষ্ট্রের সব দাবি মেনে না নিলে ইরানের অস্তিত্ব মুছে ফেলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিউইয়র্কের সিরাকিউসে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে তিনি এই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সমাবেশে ট্রাম্প দাবি করেন, তিনি খুব দ্রুত ইরান ও ইউক্রেন যুদ্ধের সমাধান করবেন এবং এই প্রক্রিয়ায় জয়ী হবেন। তিনি পুনরায় জোর দিয়ে বলেন যে, যেকোনো উপায়েই হোক ইরান যুদ্ধের সমাপ্তি ঘটবে।
ইরানের উদ্দেশে ট্রাম্প বলেন, 'হয় তারা আমাদের সব দাবি মেনে নেবে, নতুবা তাদের আর কোনো অস্তিত্বই থাকবে না।' এছাড়া ইরান ও ইউক্রেন সংঘাত সমাধানের প্রক্রিয়া দ্রুত গতিতে এগিয়ে চলেছে বলেও তিনি সমাবেশে উল্লেখ করেন।





