আত্মহত্যার প্ররোচনায় এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেপ্তার

Published: September 21, 2026, 2:59 am

রাজধানীর শেরেবাংলা নগরে আত্মহত্যার প্ররোচনার একটি মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। রোববার দিনগত রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান। তিনি জানান, আইন অনুযায়ী এই দু'জনের বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এর আগে, রোববার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাটে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের মৃত্যুর খবর পাওয়া যায়। এই ঘটনার পর শেরেবাংলা নগর থানা পুলিশের পাশাপাশি সিআইডি, পিবিআই ও ডিবির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরবর্তীতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin