৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারে ৬১১ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করেছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ শাখা থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের গত ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখের সুপারিশের ভিত্তিতে এই ৬১১ জন প্রার্থীকে সাধারণ শিক্ষা ক্যাডারে নিয়োগ দেওয়া হলো। নিয়োগের ক্ষেত্রে অন্যান্য শর্তাবলিও প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। নিয়োগপ্রাপ্তদের বিস্তারিত তালিকা সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটে দেখা যাবে।





