জয়পুরহাট জেলায় জুলাইযোদ্ধাদের বিনা মূল্যে ল্যাপটপ বিতরণ এবং সার ডিলারশিপের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছে। এই প্রক্রিয়ায় দলীয় নেতা-কর্মীদের বঞ্চিত করার অভিযোগ এনেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলিম। তিনি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন।
ফেসবুকে নিজের দেওয়া স্ট্যাটাস প্রসঙ্গে ফয়সাল আলিম বলেন, তিনি কোনোভাবেই দলের বিরুদ্ধে কথা বলেননি, বরং দলের পক্ষেই অবস্থান নিয়েছেন। তাঁর ভাষ্যমতে, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতিকে প্রশ্রয় দেন না। তাই দলের স্বার্থেই তিনি এই অভিযোগগুলো তুলে ধরেছেন।





