পদত্যাগের নির্দেশ নিয়ে গুঞ্জন, উড়িয়ে দিলেন প্রতিমন্ত্রী ইশরাক

Published: October 18, 2026, 5:08 pm

মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে অংশ নেওয়ার ঘটনায় বিতর্কের মুখে পড়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তাকে ডেকে নিয়ে এই নির্দেশ দেন।

তবে এই খবরের সত্যতা নিয়ে সরকারের দায়িত্বশীল কোনো পর্যায় থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে রাতে ইশরাক হোসেন নিজে মুখ খুলেছেন। তিনি এই খবরকে ‘গুজব’ হিসেবে অভিহিত করে সবাইকে এতে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

প্রতিমন্ত্রী ইশরাক বলেন, ‘আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি, এ বিষয়টিকে আপনারা অবশ্যই গুজব হিসেবে ধরবেন। এর কোনো সত্যতা এখন পর্যন্ত নেই। এরকম যদি কোনো সিদ্ধান্ত দল থেকে নেওয়া হয়, তাহলে আপনাদের জানানো হবে।’

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ২২: ৪৩আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ২২: ৫৭

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh