বাঁশের লাঠি দিয়ে মাদকের আস্তানা ধ্বংসের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের

Published: October 18, 2026, 4:45 pm

মাদকের আস্তানাগুলো এখন থেকে বাঁশের লাঠি দিয়ে ধ্বংস করবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। রবিবার (১৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, কিছু নামকরা গণমাধ্যমের নামকরা আইনজীবী প্যানেল দিয়ে আইনের ধারা স্পষ্ট করে ব্যাখ্যা নেওয়ার সামর্থ্য রয়েছে এবং তার বিশ্বাস তারা তা চর্চাও করেন। সব জেনে-বুঝেও তাদের খবরের ধরন দেখে মনে হচ্ছে, ঘুন্টিঘরে মাদকের এক্সক্লুসিভ সাপ্লায়ার ছিল তারাই। তাই তার অভিযানের পর তারা বন্য পশুর মতো আচরণ করছে বলে তিনি মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী আরও লেখেন, 'ওয়েট অ্যান্ড সি'। তার ভাষ্যমতে, মাদকের সব আখড়া মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে এবং যারা এসব গণমাধ্যমকে অর্থায়ন করে তাদের আস্তানাও ধ্বংস করা হবে। নিজের ব্যক্তিগত নিরাপত্তার জন্য তার বৈধ লাইসেন্স করা অস্ত্র ছিল বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

অভিযানের পরবর্তী পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, এখন থেকে এই আস্তানাগুলো বাঁশের লাঠি দিয়ে ধ্বংস করা হবে। এ সময় পুলিশ দাঁড়িয়ে দেখবে এবং ম্যাজিস্ট্রেটের সামনে আসামিদের গ্রেপ্তার করে নিয়ে যাবে। মাদকবিরোধী সংগ্রামের ১৬ কলা পূর্ণ করা হবে বলেও তিনি জানান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin