১৩ বছরের ক্যারিয়ারে সিনিয়রদের প্রশংসা পাইনি: জোভান

Published: November 15, 2026, 3:01 am

চার মাসের দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও অভিনয়ে ফিরেছেন ছোট পর্দার পরিচিত মুখ ফারহান আহমেদ জোভান। নির্মাতা সাগর জাহানের 'অতল ভালোবাসা' নাটকের মাধ্যমে শুটিংয়ে ফিরেছেন তিনি। প্রতিবছর ঈদুল আজহার পর সাধারণত দেড় থেকে দুই মাসের একটি বিরতি নিলেও এবার তা গড়ায় চার মাসেরও বেশি সময়ে। মাঝে একটি দুর্ঘটনার মুখোমুখি হওয়া এবং নিজেকে ও পরিবারকে সময় দেওয়ার তাগিদ থেকেই কাজ থেকে কিছুদিন দূরে ছিলেন এই অভিনেতা। অবসরের এই সময়ে ভ্রমণের পাশাপাশি চারটি নাটকের চিত্রনাট্যও লিখেছেন তিনি। সম্প্রতি প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা ও ভাবনা শেয়ার করেছেন জোভান। সাক্ষাৎকারটি নিয়েছেন মনজুরুল আলম।

বিরতির দিনগুলো প্রসঙ্গে জোভান জানান, সময়টা তিনি শুধুই ঘরবন্দী হয়ে কাটাননি। যুক্তরাষ্ট্রে একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নেওয়া ছাড়াও বিভিন্ন দেশে ঘুরে বেরিয়েছেন। ঘুরতে গিয়ে তিনি দুইবার যুক্তরাষ্ট্রে যান, যেখানে নিউইয়র্ক, নিউজার্সি ও নায়াগ্রা ফলসে চমৎকার সময় কেটেছে তাঁর। প্রথমবারের মতো মেক্সিকোতে গিয়ে অভিভূত হয়েছেন, আর তুরস্কের ইস্তাম্বুলে খুঁজে পেয়েছেন ইউরোপ ও এশিয়ার মিশ্র রূপ। এ ছাড়া শ্রীলঙ্কার মানুষের শিক্ষা ও চমৎকার আচার-আচরণও তাঁর খুব পছন্দ হয়েছে। কাজের ব্যস্ততা না থাকায় ছুটির এই দিনগুলোতে চলচ্চিত্র ও ওয়েব সিরিজ দেখারও সুযোগ পান তিনি। দেখে ফেলেছেন 'স্কুইড গেম', সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিরিজ 'মনস্টার', 'মুসাফির ক্যাফে' এবং প্রিয় অভিনেতা ইরফান খানের পুরোনো সিনেমা 'হিন্দি মিডিয়াম'। যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে আফরান নিশোর সিনেমা 'দাগি' দেখেছেন, যা তাঁর বেশ সুন্দর লেগেছে।

অভিনয় ও চিত্রনাট্য তৈরি নিয়ে জোভান জানান, এখন তিনি গতানুগতিক নাটকের গল্প এড়িয়ে নতুনত্ব রয়েছে এমন কাজগুলোকে প্রাধান্য দিচ্ছেন। পছন্দ না হওয়া বেশ কিছু স্ক্রিপ্ট না করে দিয়েছেন এবং সামনে কী কী কাজ করবেন তার একটি তালিকা তৈরি করেছেন। হাতে সময় থাকায় জীবনের প্রথমবারের মতো চারটি চিত্রনাট্য লিখেছেন তিনি। গল্প ভাবা ও স্ক্রিপ্ট লেখার অনুভূতি বেশ উপভোগ করছেন বলে জানান এই অভিনেতা। নাটকে অভিনয়ের সংখ্যা নিয়ে তাঁর কোনো আফসোস নেই। ক্যারিয়ারের শুরুতে অনেক নাটক করলেও বর্তমানে নাটকের সংখ্যা আগের চেয়ে অনেকটাই কমিয়ে দিয়েছেন তিনি।

ইন্ডাস্ট্রির জুনিয়র ও সিনিয়র শিল্পীদের প্রসঙ্গে জোভানের মন্তব্য নজর কেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে জুনিয়রদের কাজের নিয়মিত খবর রাখেন তিনি। তরুণ অভিনেতা খায়রুল বাসারসহ পরবর্তী ব্যাচের অনেকের কাজের প্রশংসা করে তাদের ব্যক্তিগতভাবে ফোনে বা মেসেজে অনুপ্রেরণা দেন। জুনিয়রদের উৎসাহ দেওয়াকে সিনিয়র হিসেবে নিজের দায়িত্ব মনে করেন জোভান। তবে নিজের ক্ষেত্রে ঠিক উল্টো অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। জোভান আক্ষেপ করে বলেন, তাঁর ১৩ বছরের অভিনয় ক্যারিয়ারে তিনি কখনোই কোনো সিনিয়র শিল্পীর কাছ থেকে প্রশংসা বা অনুপ্রেরণা পাননি। কাজ ভালো বা খারাপ হলে সিনিয়রদের পক্ষ থেকে বকা বা প্রশংসা আশা করলেও তা থেকে তিনি বঞ্চিতই থেকে গেছেন।

আমার কাজ, আমার অবস্থান, আমি কোথায় আছি, কী করছি, কী করা উচিত—সেগুলো আমাকে নতুন করে ভাবিয়েছে।.এ সময়ে কোন ৫টি সিনেমা সবচেয়ে বেশি ভালো লেগেছে?ফারহান আহমেদ জোভান: সবচেয়ে বেশি ভালো লেগেছে সিরিজ, যেমন স্কুইড গেম দেখা ছিল না, সেটা দেখলাম।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo