সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও এক হাজার ৯৭০ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২ নভেম্বর) নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ৮৯৯ জনে পৌঁছেছে। এর মধ্যে মোট ৪৩৩ জন রোগী প্রাণ হারিয়েছেন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩২ হাজার ৪৪৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৬ হাজার ১৭ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।





